ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৫:০১ বিকাল

মারা গেলেন ৩ ফুট উচ্চতার কনটেন্ট ক্রিয়েটর মারিন

মারিন

মাত্র তিন ফুটেরও কম উচ্চতার আলেহো লিটল নামে পরিচিত কলম্বিয়ান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ডেভিড আলেজান্দ্রো পেলায়েজ মারিন মারা গেছেন। গত ১৩ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৩ বছর বয়স হয়েছিল এ তারকার।

 

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী মারিনের বন্ধু কনটেন্ট ক্রিয়েটর কার্লোস ফেরিয়া নিশ্চিত করেছেন এ তথ্য। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, ‘আজ সকালে আমি একটি দুঃসংবাদ পেলাম। সেটি হলো আমার বন্ধু মারিন মারা গেছেন।’ তবে তার পরিবার বা স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু জানায়নি।

আরও পড়ুন

মারিনের উচ্চতা ছিল মাত্র ৩ ফুটেরও কম। ইনস্টাগ্রাম ও টিকটকে তার বাস্তবজীবনের বিভিন্ন প্রতিবন্ধকতাকে গর্বের সঙ্গে উপস্থাপন করতেন। তিনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে উল্লেখ রেখেছিলেন, ‘আমি মাত্র ৯০ সেন্টিমিটার লম্বা এবং আমার কাছে কোনো কিছুই খুব বড় নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন ৩ ফুট উচ্চতার কনটেন্ট ক্রিয়েটর মারিন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নত উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা প্রশাসক সাইফুল ইসলামের

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

এবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু