শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
শেরপুর জেলার নকলা উপজেলায় আজ যাত্রীবাহী বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিফ হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরর ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিফ হোসেন জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় কর্মরত। তাঁর স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিফ হোসেন মারা যায়।
এই ঘটনায় নজরুলের স্ত্রী সুমা আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশার চালক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1773672433.jpg)


_medium_1773668628.jpg)