ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৩:০০ দুপুর

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫) ও রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)। আহত অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খেঁাজ নিয়ে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই ডেসকো’র আউটসোর্সিং (সাব—ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে নিহতদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তুলছিলেন ওই কর্মীরা। কাজ করার সময় অসাবধানতাবশত অন্য একটি সচল বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

আমি দলে থাকি বা না থাকি, সব সময়ই জাতীয় দলকে সমর্থন করব : নেইমার

র‌্যাব, এসবি ও সিআইডি’র নতুন দায়িত্ব পেলেন যারা

সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ তুললো পাকিস্তান!

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা 

কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় নিহত ৬৬