ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০২:১৭ দুপুর

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা 

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : খুলনায় রাশিকুল আনাম রাশু (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। খুলনা মহানগর যুবদলের আহব্বয়ক আব্দুল আজিজ সুমন বলেন, রাশুর বড় ভাই আশু আনাম মহানগর যুবদল কমিটির সদস্য। তার বাবাও বিএনপি নেতা ছিলেন। রাশু ছাত্রদল করতো। যুবদল করলেও বর্তমানে যুবদলের কমিটিতে রাশুর কোন পদ ছিলো না।

আরও পড়ুন

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা গুলি করে তাৎক্ষণিক পালিয়ে যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের খুঁজে গ্রেফতার করতে আমরা তৎপর রয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা 

কেনিয়ায় ভারি বর্ষণ ও বন্যায় নিহত ৬৬

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে পরীক্ষায় ফিরতে চায় সরকার

‘সাহস থাকলে পারস্যে জাহাজ পাঠান’, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি—প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালী খুলে দিতে এবার চীনের সহায়তা চাইছেন ট্রাম্প