ভিডিও রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৯:৪২ রাত

বগুড়ায় আকবরিয়া বেস্ট চয়েস‘র যাত্রা শুরু করল

বগুড়ায় আকবরিয়া বেস্ট চয়েস‘র যাত্রা শুরু করল

বগুড়া শহরে প্রিমিয়াম খাদ্যপণ্যের নতুন সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী খাদ্য প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড-এর নতুন আউটলেট ‘আকবরিয়া বেস্ট চয়েস’। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন ‘আকবরিয়া বেস্ট চয়েস’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলালের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাজমুল হুদা পপন। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, আকবরিয়া বেস্ট চয়েস শপে আকবরিয়ার সকল ধরনের প্রিমিয়াম খাদ্যপণ্য পাওয়া যাবে।

গ্রাহকদের প্রতিদিনের প্রয়োজনীয় খাবারকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও নির্ভরযোগ্য করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, আকবরিয়া লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরমান হোসাইন, পরিচালক শাহ নূর ইসলাম, আশিক ইবনে হাসান, আবিদ হোসেন, ফারদিন হোসেন, সিএফও হারুন অর রশিদ, সিনিয়র এডমিন অফিসার আখেনুর ইসলাম রাসেল, আব্দুল মোমিনসহ  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আকবরিয়া বেস্ট চয়েস‘র যাত্রা শুরু করল

ঢাকাসহ বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন জাকির

জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা

বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে প্রার্থী ৬ জন