ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ১০:১০ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা: শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. মো. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. মো. শফিকুর রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা গেজেট অনুসারে, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা) আইন, ২০২১ এর বিধি ২(১)(ত) এর অধীনে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে একই আইনের অধীনে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী সংসদীয় দল বা জোটের সদস্য সংখ্যা সর্বাধিক হওয়ায় স্পিকার তাদের এ স্বীকৃতি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা: শফিকুর রহমান

‘মা মনি’তে অনবদ্য অলংকার ‘ভুল’ নিয়েই ব্যস্ত এখন

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে : ড. তিতুমীর

নরসিংদীর মনোহরদীতে দুই মাদকসেবীর কারাদণ্ড

তলিয়ে যাওয়া ফসলের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর ঘোষণা সততার মাধ্যমে দায়িত্ব পালন : কৃষিমন্ত্রী