ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৫:২৭ বিকাল

ঈদে আসছে আসিফের নতুন গান ভুল

ঈদে আসছে আসিফের নতুন গান ভুল

দীর্ঘ বিরতি শেষে আবারও নতুন গান নিয়ে ফিরছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। তবে এবারের ফেরার পেছনে রয়েছে বিশেষ আবেগ। নিজের অডিও ক্যারিয়ারের সূচনালগ্ন যে প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে, সেই ‘সাউন্ডটেক’ থেকেই ঈদে আসছে তার নতুন গান ‘ভুল’। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। 

ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। গানটির কথা অনেকটা এরকম- ‘ভাবিনি কখনও আসবে দিন, থাকব আমি তোমায় ছাড়া, দুটি পথ হায় দুদিকে যাবে, হয়ে যাব ছন্নছাড়া’। বিরতি ভেঙে স্টুডিওতে ফিরে এই গানের মাধ্যমেই নতুন করে কণ্ঠ দিলেন এই তারকা। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করছেন সৈকত রেজা।

আসিফ আকবর বলেন, ‘ভুল’ শিরোনামের গানটির মাধ্যমেই অনেক দিন পর নতুন গানের রেকর্ডিংয়ে ফিরলাম। কথা, সুর ও সংগীত সব মিলিয়ে কাজটি মনের মতো হয়েছে। আমার বিশ্বাস, গানটি প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।

গীতিকবি ফয়সাল রাব্বিকীন বলেন, দীর্ঘদিন পর আসিফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ হলো। ইচ্ছা ছিল মনের মতো কথামালা দিয়ে একটি গান তৈরি করার, সেটি করতে পেরেছি। আসিফ ভাই নিজেও গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুন

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাউন্ডটেকের ব্যানারে মিউজিক ভিডিওসহ মুক্তি পাবে আসিফ আকবরের এই নতুন গান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে আসছে আসিফের নতুন গান ভুল

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী চ্যাটার্জি

পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

নদী মানবজীবন ও প্রকৃতির জন্য আশীর্বাদস্বরূপ

গাজীপুরে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত