ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০১:০৭ দুপুর

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। আজ শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ঘটেছে এ হামলা। তবে এতে এখনও নিহত বা আহত হয়েছে বলে জানা যায়নি। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে—সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে গতকাল ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। এই সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র হামলা ঘটে দূতাবাসে। সূত্র : এপি

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে হামলা: তেলের দাম আরো বাড়ার আশঙ্কা

দেশের নাগরিকেরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না

আবারও শিলাবৃষ্টির পূর্বাভাস

ইরান পুরোপুরি পরাজিত, চুক্তি করতে চায়: ট্রাম্প

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী