ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৯ রাত

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে শাহাদাত হোসেন রতন নামে এক ব্যক্তির লাশ কলা বাগান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের পাঁচপাইকা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে শাহাদাত হোসেন রতনের বাড়ীর দক্ষিনে হাফ কিলোমিটার দুরে একটি কলা বাগানে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এই রিপোর্ট তৈরির সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানায়। পুলিশ রতনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিকেল ৩টা দিকে মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান জানান, শাহাদাত হোসেন রতনের লাশ উদ্ধার করা হয়েছে। তার কাছে ৮০ হাজার টাকা ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর কারন জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেছে আলু ক্ষেত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওয়া প্রতিবন্ধী শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত