ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০২:৪১ দুপুর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় উল্টোপথে আসা ট্রাকের ধাক্কায় কাওসার হোসেন সম্রাট (৩৫) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম। তবে পুলিশ জানায়, ঘটনাস্থল আনোয়ারা থানার অধিক্ষেত্রে পড়েছে।

নিহত কাওসার হোসেন সম্রাট দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রুহুল আমিনের ছেলে। পেশায় তিনি আইনজীবী এবং পরিবারের বড় সন্তান।

জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে চাতরী চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে দৌলতপুর এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সম্রাট। ডাকপাড়া এলাকায় পৌঁছালে উল্টোপথে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা রুহুল আমিন জানান, বাজার করতে মোটরসাইকেলে চাতরী চৌমুহনী গিয়েছিল তার ছেলে। পরে দুর্ঘটনার খবর পেয়ে জানতে পারেন।

আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নিহত সম্রাটের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও ছোটবেলা থেকেই পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুর এলাকায় বসবাস করছিলেন। পরিবারে স্ত্রী, তিন ও দুই বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’