ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১১:২৭ রাত

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ কুখ্যাত মাদক কারবারি ১০ মামলার আসামি মনি ওরফে সাথীকে আটক করে গতকাল বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানকালে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শহরের স্টেশন এলাকা কেডিসি রোড হতে মনি ওরফে সাথীকে (২৫) আটক করে।

সাথীর হেফাজতে থাকা ৫০ পিস ট্যাপেন্টাডল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট পুলিশ উদ্ধার করে। সাথী ওই এলাকার শহিদ মিয়ার মেয়ে। তার নামে আরও ১০টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশ কয়েকদিন আগে ওই এলাকা থেকে গেনদি নামে অপর একজন নারী মাদক কারবারিকে আটকের পর আদালতে সোপর্দ করেছে।

আরও পড়ুন

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, কুখ্যাত মাদক কারবারি সাথীকে অনেক চেষ্টার মাধ্যমে আটক করে গতকাল বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এই বিরামপুর এলাকা থেকে মাদক নির্মূলের লক্ষে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫