ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ১০:৪২ রাত

রংপুরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

রংপুরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, ছবি: সংগৃহীত

রংপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আনসার- ভিডিপির ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/ দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর সদর ও কাউনিয়া উপজেলার ১৩৬ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। আনসার - ভিডিপি সদস্য - সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নেয়ায় বাহিনীর মহাপরিচালকের এই আয়োজন। ঈদ উপহার সামগ্রী হিসেবে আনসার - ভিডিপি সদস্যদের প্রতিজনকে ১ কেজি পোলাও  চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২ প্যাকেট সাধারণ সেমাই, ৫শ গ্রাম সুজি, ১ প্যাকেট গুড়ো দুধ ও নুডুলস খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণে রংপুর রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম, সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান ও কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, মনিটরিং মাঠ কর্মী, গণসংযোগ সহকারি, মিডিয়া প্রতিনিধি ও ও বিভিন্ন ব্যাটালিয়ান আনসার সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

বগুড়ায় ঈদে পাকিস্তানি ড্রেসে তরুণীদের আগ্রহ বেশি 

পিছিয়ে গেল দেশের প্রথম নারী বিপিএল শুরুর সময়

স্ত্রীর আপত্তিকর ভিডিও অনলাইনে বিক্রির অভিযোগে মামলা

বগুড়ার ধুনট ইউপি কার্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ চুরি 

আজ পর্যন্ত কোনো মেয়ে আমার বদনাম করেনি : জামিন পেয়ে হিরো আলম