ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৮:১২ রাত

দিনাজপুরের ফুলবাড়ীতে আগুনে ৪টি ছাগলের মৃত্যু, গরু দগ্ধ

দিনাজপুরের ফুলবাড়ীতে আগুনে ৪টি ছাগলের মৃত্যু, গরু দগ্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় একটি গরু  দগ্ধ হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

অম্রবাড়ী গ্রামের ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম জানান, ভোরে সেহেরি খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ি, এমন সময় হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়ার গন্ধ নাকে এলে উঠে দেখি গোয়াল ঘরের চারিদিকে দাও দাও করে আগুন জ¦লছে। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। 

পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু আহত হয় এবং একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনিসহ বেশকিছু জ¦ালানি খড়ি আগুনে ভস্মীভূত হয়।

আরও পড়ুন

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু আহত হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ফুলবাড়ীতে আগুনে ৪টি ছাগলের মৃত্যু, গরু দগ্ধ

বাবাকে দেখে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়ার বেশে সাজেন যশোরের সারিকা

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শারজাহ ও আবুধাবী রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

টেকনাফে সম্পত্তির জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে

সিরাজগঞ্জে জমে উঠেছে আতর ও টুপি বিক্রির ধুম