ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৭:৪৬ বিকাল

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি ও গুলির খোসাসহ শহীদ ওরফে শিপন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিপন সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকার আবুল কালামের নতুন বাড়ির বাসিন্দা।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস টিম রাধাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে শিপনের দেখানো মতে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪টি গুলির খোসা, একটি কালো চেইনযুক্ত রিভলবারের ব্যাগ, একটি কালো পলিথিন এবং গুলি রাখার একটি প্লাস্টিক ট্রে উদ্ধার করা হয়।
 
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, বিপুল পরিমাণ তাজা গুলি ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯এ/১৯(এফ) ধারায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের আত্মহত্যা

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

অল টাইম নিয়ে এলো ‘কেক কার্নিভাল’ ক্যাম্পেইন

পাবনায় নকল দুধ-ঘি কারখানায়  অভিযান, তিন প্রতিষ্ঠানকে  জরিমানা