ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬ ০৯:৩০ পিএম

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে : সিপিডি

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে : সিপিডি, ছবি: সংগৃহীত।

সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, সরকারের চালুকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষকে আর্থিক সহায়তা দেবে এবং নারীর ক্ষমতায়নে সহায়ক হবে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন। সামাজিক সুরুক্ষায় সরকারের আরও পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ দিয়েছেন। তা না হলে অর্থের অপচয় হবে বলে জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। ফাহমিদা খাতুন বলেন, বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক স্থীতিশীলতা প্রতিষ্ঠা করা। এজন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

বাজেট প্রণোয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরুক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, নিসচার তীব্র প্রতিবাদ

পুনরুজ্জীবিত হচ্ছে জিয়াউর রহমান হত্যা মামলা, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক

শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না: সারজিস

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার