ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ১০:৩০ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো‘র ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো‘র ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ার লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে (৩৮) অপহরণসহ হত্যা মামলার হাজতি আসামি ছানোয়ার হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি ছানোয়ার হোসেন দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর পূর্বপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে। আজ সোমবার (৯ মার্চ) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির জামিনের আবেদন শুনানি শেষে ওই আদেশ দেন।

উল্লেখ্য, নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়ার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার পৌর এলাকার সিও অফিস মোড়ে খন্দকার মার্কেটের শোরুমে ম্যানেজার পদে চাকরি করতেন। গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে শোরুম বন্ধ করার সময় ৬/৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণ করে মাইক্রোবাসযোগে নিয়ে যায়।

এরপর পিন্টু আকন্দকে হত্যা করে আদমদিঘী উপজেলর ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তরপাশে রাস্তায় মাইক্রোবাসের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে পিন্টুর আকন্দের স্ত্রী সাবিনাজ খাতুন ও আত্মীয় এসে লাশ শনাক্ত করে।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত পিন্টুর স্ত্রী সাবিনাজ খাতুন বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীদ (১)।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো‘র ম্যানেজার পিন্টু হত্যার মামলার আসামির জামিন নামঞ্জুর

শহীদ রাষ্ট্রপতি জিয়ার খাল খনন কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ : এমপি মোশারফ হোসেন

বগুড়ার আদমদীঘিতে মদ্যপায়ীর জেল-জরিমানা

মধ্যপ্রাচ্যে যুদ্ধে পাঁচ বাংলাদেশি নিহত

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের শোক

বগুড়ার রুহানী সালসাবিল দর্শকের প্রিয় উপস্থাপিকা