ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৪৫ রাত

বগুড়া সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে বিএনপি‘র মত বিনিময় সভা

বগুড়া সদর উপজেলার জন প্রতিনিধিদের নিয়ে বিএনপি‘র মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচন উপলক্ষে বগুড়া সদর উপজেলার অধিনস্ত সকল জনপ্রতিনিধিদের সাথে বগুড়া সদর উপজেলা বিএনপি‘র মত বিনিময় সভা আজ সোমবার (৯ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়। বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ¦ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, লাহিড়ী পাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, শাখারিয়া ইউপি‘র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ফাঁপোড় ইউপি‘র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মো. রায়হান, রাজাপুর ইউপি‘র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, নামুজা ইউপি‘র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান রাসেল আলী প্রমুখ।

আরও পড়ুন

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া তারেক রহমানের নির্বাচনী আসন এই আসনে তিনি তার প্রতিনিধি হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বিএনপির নেতাকর্মীদেরকে ভেটার উপস্থিতি বৃদ্ধি করার আহবান জানান একই সাথে ধানেরশীষে ভোট দেওয়ার জন্য বগুড়াবাসীর প্রতি আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সদর উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে বিএনপি‘র মত বিনিময় সভা

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপের ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ির খোঁজে দুদক

মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানা

ইরানি ড্রোন মোকাবিলায় সাহায্য পেতে ১১ দেশ অনুরোধ করেছে: জেলেনস্কি

ঈদের আগেই এলো লিজার কন্ঠে নতুন গান