ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৩৩ রাত

ঈদের আগেই এলো লিজার কন্ঠে নতুন গান

লিজা

অভি মঈনুদ্দীন ঃ আর কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে সবসময়ই শিল্পীরা নতুন মৌলিক গান প্রকাশ করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কন্ঠে নতুন মৌলিক গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’।

গানটি লিখেছেন সহদেব সাহা। সুর করেছেন বেলাল খান। গানটিতে লিজার সহশিল্পীও তিনি। গানটির ভিডিও নির্মাতা আদর মির্জা ও এটি প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর। এটি মূলত ‘প্রিয়জন’ নাটকের একটি গান। আলাদাভাবে গানটি গত ৪ মার্চ ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে লিজা বলেন,‘ গানের কথাতো খুব সুন্দর। এর আগেও আমার সঙ্গে বেলাল ভাইয়ের গাওয়া পাখি গানটি শ্রোতা দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিলো। এই গানটি নিয়েও প্রত্যাশা আছে। পাখি এক ঘরানার গান আর ভালোবাসা কেন যে এমন হয় আরেক ঘরানার গান। দুইটা দুই রকমের সুরের গান। এরইমধ্যে গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পািচ্ছ। যদিও এটি নাটকের গান। তারপরও এই গানটির জন্য আলাদা মিউজিক ভিডিও করা হয়েছে। আমরা শিল্পীরাও যেখানে আছি। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকার, প্রযোজক ও নির্মাতাকে অনেক কষ্ট করে শ্রম দিয়ে একটি ভালো গান শ্রোতা দর্শককে উপহার দেবার জন্য।’

আরও পড়ুন

এদিকে আগামী ঈদে বিটিভি, চ্যানেল আই, এটিএন নিউজ’সহ আরো বেশকিছু চ্যানেলে গান গাইতে দেখা যাবে লিজাকে। আর ঈদের পরপরই যথারীতি স্টেজ শো নিয়েও ব্যস্ততা শুরু হবে বলেও জানালেন লিজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের আগেই এলো লিজার কন্ঠে নতুন গান

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

যশোর সীমান্তে জাল টাকাসহ যুবক আটক

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরে প্রতিমন্ত্রীর ডিও, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

গাইবান্ধার সাদুল্লাপুরে একইসাথে যমজ বোনের সাফল্য

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার