ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১১:২১ রাত

লালমনিরহাটে পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার

লালমনিরহাটে পুলিশের অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তিনটি তক্ষক উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পুলিশের এক বিশেষ অভিযানে  বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৮ মার্চ) ভোরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের মুকুল আলীর বাড়ি থেকে প্রাণিগুলো উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি দল এদিন ভোরে মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত কাচুয়া আলীর ছেলে মুকুল আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষ থেকে একটি জালের খাঁচায় বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত তক্ষকগুলের শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। প্রত্যেকটি তক্ষকের দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে এগুলোকে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। তক্ষকগুলোর বাজারমূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকায় গুঞ্জন থাকলেও বন বিভাগের মতে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেবল কুসংস্কার ও লোভে পড়ে এসব বিলুপ্তপ্রায় প্রাণি নিধন ও পাচার করা হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু এগুলো সংরক্ষিত বন্যপ্রাণি, তাই প্রাণিগুলোকে লালমনিরহাট জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ