জনতা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস পালিত
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ৮ মার্চ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের নারীকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি.।
‘আজকের পদক্ষেপ, আগামী দিনের ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি কাজী আবদুর রহমান ও মোঃ ফয়েজ আলম উপস্থিত ছিলেন।
এ সময় নারী নির্বাহী ও কর্মকর্তাদের পাশাপাশি প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনসংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান দেশের নারীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ক্রীড়া চর্চায় মনোযোগ দেয়ার আহ্বান জানান। ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, নারীদের জন্য বিশেষ কিছু সার্ভিস চালু আছে জনতা ব্যাংকে।
মন্তব্য করুন



_medium_1772888849.jpg)
_medium_1772888683.jpg)




