ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৮:৪৯ রাত

রংপুরের তারাগঞ্জে চার দোকানে অগ্নিকাণ্ড

রংপুরের তারাগঞ্জে চার দোকানে অগ্নিকাণ্ড

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার (৭ মার্চ) ভোর সাড়ে ৪টায় উপজেলার ইকরচালি ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সেহরীর সময় হঠাৎ বাজারে আগুন দেখতে পায় বাজারের আশপাশের লোকজন। এসময় ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস অফিসে অবগত করেন। ফায়ার সার্ভিস আসার আগেই ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে ওই এলাকার লাল চাঁন মিয়ার কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহ জাহান ও বাবুলের দোকান।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের কারণ কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তারাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের হিরো ইসলাম মোবাইল ফোনে জানান, বিরাবাড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে গাড়ি নিয়ে রওয়ানা হলে কিছুক্ষণ পরেই জানানো হয় আগুন নিভে গেছে। তাই ফিরে আসতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে চার দোকানে অগ্নিকাণ্ড

নিজের বন্ধুকে নিয়ে গল্পের নাটকে রাজু

বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না