ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত

নিজের বন্ধুকে নিয়ে গল্পের নাটকে রাজু

রাজু

অভি মঈনুদ্দীন ঃ এমদাদ এইচ ভূঁইয়া রাজু দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যাবার পর চাকরীসূত্রে শরীতপুরের সোবাহানের সঙ্গে রাজুর পরিচয় হয় এবং একসময় বন্ধুত্ব গড়ে উঠে। কিন্তু রাজুর জীবনে যে বন্ধুর ভূমিকা সবচেয়ে বেশি সেই প্রিয় বন্ধু সোবাহান আত্নহত্যা করে ২০০৭ সালে। সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দুই বন্ধুর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। গল্প রাজুর। এটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। বেশ কয়েকমাস আগে যুক্তরাষ্ট্রেই এই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। রাজুর গ্রামের বাড়ি ব্রাম্মনবাড়িয়া। কিন্তু তার বেড়ে উঠা, পড়াশুনা সবকিছু সিলেটে। যুক্তরাষ্ট্রের একজন সফল ব্যবসায়ী তিনি। এই নাটকে রাজুকেই মূলত প্রধান চরিত্রে অভিনয়ে দেখা যাবে। এতে রাজু অভিনয় করেছেন রাজু নামেই এবং বন্ধু সোবাহনের চরিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন (চরিত্রের নাম অর্ণব)। নাটকটির আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মায়া, যে চরিত্রে অভিনয় করেছেন নন্দিত নায়িকা অধরা খান।

এতে অভিনয় প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন,‘ ২০০৬ সালের ২২ আগস্ট আমি যুক্তরাষ্ট্র যাই। সেখানে গিয়ে চাকুরীসূত্রে পরিচয় হয় সোবাহানের সঙ্গে। একসময় তারসঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। সে আমাকে কাজ শেখায় এবং একসময় জানতে পারি তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো না। প্রায়ই সে আত্নহত্যা করতে চাইতো। কিন্তু একসময় সে সত্যি সত্যিই আত্নহত্যা করে। যা আমি মেনে নিতে পারিনি। আমার বন্ধুটি মারা যাবার পর তাকে প্রায়ই স্বপ্ন দেখতাম। কিছুদিন আগে ইমনের সঙ্গে পরিচয় হবার পর আমার বন্ধুকে নিয়ে গল্প করি। পরবর্তীতে আমার বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই নাটকটি প্রযোজনা করি। কারণ আমার আজকের এই অবস্থানে আসার নেপথ্যে তার বড় ভূমিকা রয়েছে। নাটকে আমিই মূল হিরো। যেহেতু আমি প্রথম অভিনয় করেছি, কিছু ভুল ত্রুটিতো আছেই। দর্শক যেন তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।’

আরও পড়ুন

এবারই প্রথম অধরা কোনো নাটকে অভিনয় করেছেন। কিন্তু কেন? এমন প্রশ্নের জবাবে অধরা খান বলেন,‘ এই নাটকে আমার চরিত্রটি একেবারেই নেগেটিভ। জাস্ট এক্সপেরিম্যান্ট করার জন্যই নাটকে এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করা। আমি যে ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করতে পারি সেটাও নিজে অনুধাবন করলাম। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’ নাটকটি প্রযোজনাও করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু। আগামী ঈদে রাজুরই টিভি চ্যানেল ‘এনওয়াই সেভেনটি ওয়ান’-এ প্রচার হবে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের বন্ধুকে নিয়ে গল্পের নাটকে রাজু

বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ

যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত