ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:০৭ দুপুর

ইরানে আবারও ভূমিকম্প অনুভূত

ইরানে আবারও ভূমিকম্প অনুভূত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। 

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প ঘটেছিল। এ নতুন ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।  ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মুখমণ্ডল থেঁতলে গৃহবধূকে হত্যা

ইরানে আবারও ভূমিকম্প অনুভূত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে পড়ে চালক নিহত

লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের, পাল্টা জবাব হিজবুল্লাহর

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোচরা