ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:০৯ রাত

লালমনিরহাটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তেল মজুদের হিড়িক

লালমনিরহাটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তেল মজুদের হিড়িক

লালমনিরহাট প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে তেল বাজারে শুরু হওয়া অস্থিরতার বিরুপ প্রভাব দেখা দিয়েছে লালমনিরহাটে। বৈশ্বিক সংকটের জেরে দেশে তেলের দাম বাড়তে পারে এমন আতঙ্কে হঠাৎ করে স্থানীয় বাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুতের হিড়িক পড়েছে। এতে সাধারণ ভোক্তা ও কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মোটরসাইকেল ও ট্রাক্টরের দীর্ঘ সারি। অনেকে ড্রাম ভরে তেল সংগ্রহ করছেন। এ সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দাম হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ ক্রেতারা।

শহরের হাড়িভাঙ্গা হোসেন ব্রাদার্স ফিলিং স্টেশনে আসা এক ক্রেতা আনোয়ারুল হক মিলন বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তেলের দাম বাড়ার বা সংকটের খবর উঠে এসেছে। সামনে গাড়ি চালাতে হবে। তাই ৫শ’/১হাজার টাকার তেল মজুত করে রাখছি। যাতে কয়েক দিন নিশ্চিন্তে গাড়ি চালানো যায়। শুধু ফিলিং স্টেশন নয়, খুচরা পর্যায়ে বোতলজাত করে তেল বিক্রির দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

এলাকার মুদি দোকানগুলোতেও এখন অবৈধভাবে ড্রামজাত করে তেল মজুত করা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, লালমনিরহাট একটি কৃষিপ্রধান জেলা। এখানে সেচ কাজের জন্য বড় অঙ্কের জ্বালানির প্রয়োজন হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার গুজবেই স্থানীয় সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে এটি সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গিয়েছেন

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

মির্জা ফখরুলের প্রতি লেবার পার্টি চেয়ারম্যানের খোলাচিঠি

রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় শনাক্ত

আজ নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি