ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৫:৩২ বিকাল

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় লিটন নামে বাবুর এক সহযোগীও আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) সদর উপজেলার ফতুল্লা থানাধীন লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে এক নারীকে হত্যা করার পর রিয়াজ উদ্দিন বাবু কিলার বাবু’ নামে পরিচিতি পায়। এরপর থেকে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বনবিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত সহযোগীদের নিয়ে ছিনতাই করে বেড়াতেন।

পুলিশ জানিয়েছে, কিলার বাবু ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ৫টি হত্যা ও ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরও পড়ুন

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর ৪টার দিকে পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অজ্ঞাত ব্যক্তিরা বাবু ও লিটনকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বাবুকে মৃত বলে ঘোষণা করেন।

বাবুর সহযোগী লিটন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কারা তাদের কুপিয়েছে এ বিষয়ে তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার বাবুকে’ কুপিয়ে হত্যা

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

দেশের আকাশসীমা রক্ষায় সামরিক প্রস্তুতি বাড়াতে বললেন কাতারের আমির

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট ইরানে

বঙ্গোপসাগরে মাছ ধরাকে কেন্দ্র জেলেদের তুমুল সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২