ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৩:৫৫ দুপুর

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার চালানো এই হামলায় মার্কিন দূতাবাসের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গেছে। এর আগে দুটি ড্রোন দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নিশ্চিত করে। তবে হামলার লক্ষ্য সিআইএ’র কোনও স্থাপনা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি স্টেশন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, হামলায় দূতাবাস ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর একইদিন সৌদি আরবের এই রাজধানীতে ফের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী সেসময় জানান, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টারে সাধারণত বিদেশি কূটনীতিকরা থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত