ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০১:৫৬ দুপুর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালাল বিমানবন্দরে পাঁচ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালাল বিমানবন্দরে পাঁচ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল, ছবি: সংগৃহীত।

ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে, আজ বুধবার (৪ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫ ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্য কাতারের চারটি, কুয়েতের দুইটি, জাজিরা (কুয়েত) দুইটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটসের পাঁচটি, ইউএস-বাংলার চারটি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলে এ পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হলো।

এদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। অনেকে ছুটি নিয়ে দেশে আসলেও এখন সঠিক সময়ে যেতে পারছেন না। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প