ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০১:৫৯ দুপুর

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 
আজ বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই ঢাকা শহরসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী এবং দাগি আসামিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। অত্যন্ত নিরপেক্ষভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে যাতে কোনো প্রকৃত অপরাধী পার না পায়। তিনি বলেন, এই সাঁড়াশি অভিযান ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তালিকাভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসাই এই অভিযানের মূল লক্ষ্য।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশের সব জনগণ সহযোগিতা করবেন। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, দেশের শান্তিশৃঙ্খলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হবে। আশা করি আমরা খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে শিগগিরই অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালাল বিমানবন্দরে পাঁচ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তলানির দলের কাছে লজ্জার হার লিভারপুলের

হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে

ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার সামনে আজ নিউজিল্যান্ড