ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৮:৫৯ রাত

আটক বাংলাদেশি যুবককে হিলি চেকপোস্ট দিয়ে ফেরত দিল বিএসএফ

আটক বাংলাদেশি যুবককে হিলি চেকপোস্ট দিয়ে ফেরত দিল বিএসএফ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক রিপন হাসান (২৬) নামের এক বাংলাদেশি যুবককে হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

গতকাল সোমবার বিকেলে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে তাকে ফেরত দেয় বিএসএফ। এর আগে সেখানে দু’বাহিনীর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে ফেরত আসা রিপন হাসান দিনাজপুরের বিরল উপজেলার দেওয়ানদিঘি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুন

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান, একবছর আগে রিপন হাসান বিরল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল কাজ করতে। গতকাল সোমবার সকালে সে অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে দেশে ফেরত আসার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত