ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৮:৫৫ রাত

কলমাকান্দায় ৯ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

কলমাকান্দায় ৯ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন— কলমাকান্দা উপজেলার নাজিরপুর গ্রামের মো. মহরম আলী (২৫) ও মো. সফিকুল ইসলাম (২৪)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মহরম আলী ও শফিকুলের ঘরে তল্লাশি চালিয়ে সাদা রঙের প্লাস্টিক বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পোটলায় ৯ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেছেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। জেলায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় ৯ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার

ভারতে ট্রেনযাত্রায় অচেতন উদ্ধার, বাকৃবি শিক্ষার্থী কলকাতার আইসিইউতে

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প

ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বিক্রি করছিল অবৈধ ক্রিম, শ্যাম্পু ও তেল : র‌্যাব