ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০৭:০১ বিকাল

বগুড়ায় ইজি বাইক চালক হত্যা মামলার ২ আসামির জামিন হয়নি

বগুড়ায় ইজি বাইক চালক হত্যা মামলার ২ আসামির জামিন হয়নি

কোর্ট রিপোর্টার: বগুড়ায় ব্যাটারী চালিত ইজি বাইক চালক মোফাজ্জল হোসেনকে হত্যা করে ইজিবিইক ছিনতাই মামলার ২ হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামিদ্বয় হলো ধুনট উপজেলার জয়শিং (নদরি পশ্চিমপাড়া) গ্রামের সামছুল হক মন্ডলের ছেলে সজিব ওরফ বড় সজিব (২১) ও ফিরোজুর রহমান টিটুর ছেলে সজিব (১৯)।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির হাজতি ওই আসামিদ্বয়ের জামিনের আবেদন শুনানী অন্তে আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খলিশাকান্দির ব্যটারী চালিত তার ইজি বাইক ভাড়ায় চালনোর জন্য বাড়ি হতে গত ৪ নভেম্বর বাড়ি হতে বের হয়।

এরপর সে বিভিন্নস্থানে বাড়ায় যাত্রী বহনের পর শহরের কলোনী চপ্পুর চাপের ঘরের নিকট হতে ওই আসামিদ্বয় শহরে যাবার কথা বলে আসামিদ্বয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের দিকে নিয়ে যায় এবং সেখানে তারা চা নাস্তা খেয়ে রাত সাড়ে ১০ টায় তারা বনানীর উদ্দেশ্যে রওনা হয়ে সুলতানগঞ্জ হাইস্কুলের পিছনে তুত বাগানের পাশে তারা শ্বাশ রোধ সহ ধারালো অস্ত্রের আঘাতে মোফাজ্জল হোসেনকে হত্যা করে লাশ ফেলে রেখে তার ইজিবাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরের দিন ৫ নভেম্বর সকাল ৯ টার দিকে নিহত মোফাজ্জল হোসেনের বাড়ীর লেকজন লাশ সনাক্ত করে। এব্যাপারে নিহত মোফাজ্জলের স্ত্রী মাবিয়া সুলতানা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে ওই আসামীদ্বয়কে গ্রেফতার করলে তারা পুলিশের কাছে ঘটনা স্বীকার করলে পুলিশ ওই মোবাইল ও ইজি  বাইক উদ্ধার করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. গোলম সরোয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইজি বাইক চালক হত্যা মামলার ২ আসামির জামিন হয়নি

বয়স বাড়ার সাথে শ্রবণশক্তি কমে যাওয়ার কারণ ও করণীয়

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলায় প্রতিবাদ, ৪ যুবদল নেতা বহিষ্কার

নতুন এসি কিনবেন? বিদ্যুৎ খরচ কমাতে এড়িয়ে চলুন এই ৪টি মারাত্মক ভুল

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

ঢাকায় অনুমোদনহীন কসমেটিক কারখানার দরজা ভেঙে ঢুকলো র‍্যাব