ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ০১:১৬ দুপুর

ইরান সংঘাতে জড়াবে না ন্যাটো : মহাসচিব

ইরান সংঘাতে জড়াবে না ন্যাটো : মহাসচিব, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জোট হিসেবে ন্যাটোর জড়ানোর কোনো পরিকল্পনা নেই।

ব্রাসেলস থেকে জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যে পদক্ষেপ নিচ্ছে, তা ‘খুবই গুরুত্বপূর্ণ’। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংঘাতে ন্যাটো জড়িয়ে পড়বে বা এর অংশ হবে-এমন কোনো পরিকল্পনা একেবারেই নেই।’

আরও পড়ুন

রুটে আরও উল্লেখ করেন, জোট হিসেবে ন্যাটো অংশ না নিলেও পৃথক সদস্য রাষ্ট্রগুলো চাইলে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে নিজ নিজ সিদ্ধান্তে সমর্থন দিতে পারে। সূত্র : ইউএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত