ভিডিও মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬, ১১:০১ দুপুর

ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ থেকেই শুরু হয়েছে বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট অনলাইনে৷ তবে অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের অগ্রীম টিকিট।  

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুরের কাউন্টারগুলোতে অগ্রীম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। ১২ থেকে ১৯ মার্চের অগ্রীম টিকিট বিক্রিভলেও৷  চাহিদা বেশি ১৬,১৭,১৮ মার্চের টিকিটের। অগ্রীম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের বড় কোন ভোগান্তি নেই। নেই বাড়তি ভাড়ার অভিযোগ৷ টিকিট হাতে ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টির কথা জানান তারা৷ ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু ১৯ মার্চ থেকে।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন। তবে টিকিট ছাড়ার নির্ধারিত সময়ের আগেই অনেক যাত্রী অনলাইনে অপেক্ষায় থাকছেন, যাতে কাঙ্ক্ষিত ট্রেনের আসন নিশ্চিত করা যায়।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ৫ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। রেলওয়ে জানিয়েছে, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে, যাতে যাত্রী পরিবহনে কোনো ঘাটতি না থাকে।

এছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এতে হঠাৎ প্রয়োজনেও যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু

ইরানে ‘রক্তপাতের অবসান’ চান এরদোয়ান

কাতারের দোহায় ফের বিস্ফোরণ

নির্বাচনে কারচুপির পরেও সংসদে যাবে জামায়াত: পরওয়ার

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার