ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১০:৩৮ রাত

বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: বিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ২৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। আজ রোববার (১ মার্চ) সকালে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সকলের হাতে এই সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনে আসন্ন উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাদশা বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই বগুড়ার সন্তান তারেক রহমান দেশব্যাপী নানা মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছেন। তিনি বরাবরই সুবিধাবঞ্চিত মানুষের কাছে এক ভরসা ও আস্থার নাম।

তিনি দীর্ঘ ১৭ বছরে উন্নয়নে পিছিয়ে পড়া বগুড়াকে এগিয়ে নিতে আগামীতেও বিএনপি এবং তারেক রহমানের ওপর ভরসা রাখার আহ্বান জানান জেলা বিএনপির শীর্ষ এই নেতা। বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক রাশেদুল কবির রাশেদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সুজিত জয়সোয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা যুবদল পরিবারের পক্ষ থেকে প্রথম ধাপে আড়াইশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে পেরেছেন। পর্যায়ক্রমে এলাকাভিত্তিক তাদের সামর্থ্য অনুযায়ী এমন মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

যারা রমজান পেলো আল্লাহর কাছে ক্ষমা নিশ্চিত করতে পারলো না তাদের জন্য ধ্বংস : এসএম ফরহাদ

আল্লাহ আমাকে অনেক টাকা দিলে, আমার বোনদের হলে সেহরি ও ইফতারের ব্যবস্থা করতাম : সাদিক কায়েম

বগুড়া শহরে ব্যবসায়ী খুন

বগুড়ায় নিত্যদিন অপমৃত্যু

সুখের সংসার’-এ তন্ময় সোহেল, মিম ও মিহি