ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১০:১১ রাত

বগুড়ার শাজাহানপুরের দুই গ্রামে শিয়ালের আক্রমণে আহত ৫

বগুড়ার শাজাহানপুরের দুই গ্রামে শিয়ালের আক্রমণে আহত ৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে শিয়ালের আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া ও বলদিপালান গ্রামে শিয়ালের আক্রমণের এই ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাতে লাঠি নিয়ে পাহারায় নামেন গ্রামবাসী।

আহতরা হলেন-বলদিপালান গ্রামের জাহাঙ্গীর আলম (৪০), তার ছেলে আতিকুল (১৮), একই গ্রামের নারগিস আক্তার (৩৭), মকবুল হোসেন (৬০) এবং কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০)। এছাড়া আরও কয়েক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই গ্রামের মানুষের ওপর শিয়াল আক্রমণ শুরু করে। মানুষ ছাড়াও দুটি গরুকেও শিয়াল কামড়িয়েছে। ঘটনার রাতেই গ্রামবাসী একত্র হয়ে শিয়াল নিধনে অভিযান চালান। এসময় গ্রামবাসী ধাওয়া করে একটি শিয়াল পিটিয়ে মারেন।

আরও পড়ুন

কাজীপাড়া গ্রামের বাসিন্দা মোত্তাকিনুল ইসলাম ও আল আমিন জানান, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিয়াল নিধনে বড় পরিসরে অভিযানের প্রস্তুতি নেয়ার কথা ভাবছে এলাকাবাসী। এ বিষয়ে মাদলা ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহতদেরকে হাসপাতালে গিয়ে জলাতঙ্ক টিকা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের দুই গ্রামে শিয়ালের আক্রমণে আহত ৫

বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিশেনের কমিটি গঠন

বগুড়ার শাজাহানপুরে ভিজিএফ’র চালে ভাগ বসাতে ইউপি মেম্বারদের ওপর বিএনপি নেতার হামলার অভিযোগ

বগুড়ায় এক সেমাই কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে দিনে দুপুরে অভিনব কায়দায় ইজিবাইক ছিনতাই