ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৮:৪৮ রাত

অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দিইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের আইনি সুরক্ষা দিতে অঙ্গীকারনামায় আমরা সই করছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেয়ার নেব। একই সঙ্গে জুলাইয়ে নিহত পুলিশের তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলেও জানান তিনি।

রোববার (০১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সে অনুযায়ী চলবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কিছু বলেছেন? মহাসচিব কেন এ ব্যাখ্যা দিলেন আমি জানি না। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমাদের মহাসচিব কী বলেছেন আমি জানি না।

এ বিষয়ে কোনো বক্তব্য দেইনি।

 

তিনি বলেন, আপনাদের জানা আছে যে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। তার ভিত্তি ছিল, জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় একটি দফা। সে দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে।

আরও পড়ুন

জুলাই জাতীয় সনদে যারা সই করেছেন, তারা সবাই অঙ্গীকারনামার বিষয়ে একমত হয়েছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের আইনি সুরক্ষা দিতে হবে। সাংবিধানিক সুরক্ষা দিতে হবে৷ এসব অঙ্গীকারনামায় আমরা সই করেছি, অঙ্গীকার করেছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেয়ার নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় লাভজনক ফসল ভুট্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে

অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দিইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা

চান্দিনায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ

ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রেজারি হলেন নাজমুল আহসান

অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে জনতা ব্যাংকের কর্পোরেট চুক্তি