ভিডিও রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল

মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত বিমানের

মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত বিমানের

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাতে উত্তেজনার মধ্যেও আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করবে। শুধু দোহা, দুবাই ও আবুধাবির ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপকের (জনসংযোগ) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট (দোহা, দুবাই ও আবুধাবি ব্যাতিত) নির্ধারিত সময়ে যাত্রা করবে। সম্মানিত সকল যাত্রী সাধারণকে নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

 

প্রসঙ্গত, ইরানে মার্কিন-ইসরায়েলের যৌথ হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।

শনিবার থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আমেরিকা-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যের ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত বিমানের

দিনাজপুরের হিলি সীমান্তে ১১ লাখ টাকার মাদক উদ্ধার

সুনামগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবকের যাবজ্জীবন

ইরানের ঘটনায় জনগণ একদিন বলবে, জাতিসংঘের প্রয়োজন নেই : এটিএম আজহারুল ইসলাম

রমজানের আলোয় আলোকিত জীবন

বাউফলে রাতের আধারে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর