মধ্যপ্রাচ্যগামী বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করছে সরকার
মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ উদ্যোগের কথা জানানো হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাত্রীরা প্রবাসী কল্যাণ ডেস্ক বা লাউঞ্জে যোগাযোগ করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেহরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনার পরই। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরান ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়।
আরও পড়ুনএই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক দেখা দিয়েছে। বাংলাদেশ থেকেও সাময়িকভাবে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বন্ধ রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1772303453.jpg)


