ভিডিও শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৭ দুপুর

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান, ছবি: সংগৃহীত।

স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে আগামী ২ মার্চ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিক এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। ‘উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

আরও পড়ুন

 আগামী ২ মার্চ (সোমবার) বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে বলেও জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

বগুড়ায় গার্ড অব অনার পেলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ভয়াবহ বিস্ফোরণ

রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়াকে অদ্ভুত বলছেন গার্দিওলা

ইরানের যেসব স্থাপনা ছিল হামলার লক্ষ্যবস্তু

১৮ বছর বগুড়া যে বঞ্চিত হয়েছে তা এখন পূরণ করা হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম