রাজধানীতে মধ্যরাতে নিরাপত্তা পরিদর্শনে আইজিপি-ডিএমপি কমিশনার
রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাতে মাঠে নেমেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রাত সোয়া ১২টার দিকে ডিএমপি কমিশনার জানান, আইজিপি ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য বের হয়েছেন এবং তিনি নিজেও সঙ্গে রয়েছেন। সে সময় তারা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের সামনে অবস্থান করছিলেন।
আরও পড়ুনপরে রাত ১টার দিকে তিনি জানান, তারা মোহাম্মদপুর থানার সামনে অবস্থান করছেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।
ডিএমপি সূত্র জানায়, পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1772120892.jpg)




