ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫১ রাত

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

ছবি: সংগৃহীত, যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে আর্থিক খাতে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও জল্পনা।

বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।” এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে।

আরও পড়ুন

খবর ছড়িয়ে পড়ার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা না করেই অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থানে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদায় নিলেন ড. আহসান এইচ মনসুর

রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের

এনসিপির কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে অব্যাহতি

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭