ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ রাত

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত, মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যার পর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

আহতরা হলেন- ওই এলাকার নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমি বেগম এবং ভ্যানচালকসহ আরও দুইজন।  স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যা ৭টার দিকে রুনি বেগমের সঙ্গে সুমি বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি দুই পরিবারের মধ্যে ছড়ালে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের স্বজন ও সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে জড়ো হন।

আরও পড়ুন

এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৪০ থেকে ৫০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও র‌্যাব সদস্যরা।

ওসি আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ

রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ১৭

কক্সবাজারে এলপিজি পাম্পে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়েছে গ্যাস

শ্রীলঙ্কাকে বিদায় করে সেমির দুয়ারে নিউজিল্যান্ড

ওবিই কারিকুলাম উচ্চশিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পদ্ধতি : বেরোবি উপাচার্য

জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জরিমানা আদায়