ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫২ বিকাল

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকে মিলল ৩৭ কেজি গাঁজা, গ্রেফতার ২

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকে মিলল ৩৭ কেজি গাঁজা, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রংপুর ও বগুড়ার যৌথ অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে ৩৭.১ কেজি গাঁজা উদ্ধার এবং এ ঘটনায় দু’জন কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় ট্রাকটি আটক করে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদেরভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক আবু জাফরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এবং জেলা কার্যালয় বগুড়ার একটি টিম উল্লেখিত স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রংপুর থেকে আসা একটি ট্রাকে ৩৭.১ কেজি গাঁজা, ৬৫৮ সিএফটি পাথর, দু’টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদককারবারিকে রংপুর থেকে ধাওয়া করে বগুড়ার শিবগঞ্জে রহবল এলাকায় গ্রেফতার করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলো-লালমনিরহাটের কালিগঞ্জ থানার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের বাচ্চু মিয়ার ছেলে লিপু মিয়া (৩২) ও একই এলাকার নুর উদ্দিনের ছেলে বায়েজিদ বোস্তামি (১৯)। এই আসামিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপপরিচালক আবু জাফর বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায় হয়: স্বস্তিকা মুখার্জি

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকে মিলল ৩৭ কেজি গাঁজা, গ্রেফতার ২

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পরিবারের কেউ আমাকে ‘স্টার ট্রিটমেন্ট’ দেয় না: অনিল কাপুর

সদকাতুল ফিতর কেন এবং কীভাবে দেবেন

অমর একুশে গ্রন্থমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি