ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৩ দুপুর

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের অভ্যন্তরে হট্টগোল ও আসবাবপত্র এলোমেলো করার ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সমিতির রুম থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এপিপি হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে তার অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে সাধারণ আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি এই আন্দোলন চলবে।’

আরও পড়ুন

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, ‘আদালতের অভ্যন্তরে হট্টগোল ও আসবাবপত্র তছনছ করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’ এর বেশিকিছু বলতে চাননি তিনি।

সোমবার বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনেসকে নিম্ন আদালত থেকে জামিন দিলে আদালত বর্জন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। মঙ্গলবার থেকে তারা আদালত বর্জন করেন। এতে দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা। একই দিন দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে ঢুকে হট্টগোল এবং সেখানকার আসবাবপত্র এলোমেলো করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তির সুযোগ তৈরি হয়েছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে দেওয়া হচ্ছে

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হান্নান মাসউদ এমপি

বগুড়ার দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু