ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১২ দুপুর

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা, ছবি: সংগৃহীত।

ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে। এবার ঈদে পাঁচ জোড়া ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলেন শিক্ষিকা

দায়িত্ব নিলেন ৬ সিটি করপোরেশনের প্রশাসক

আ’লীগ আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার করল সরকার

জয়পুরহাটে কৃষকের জমির সরিষা কেটে নেয়া সেই যুবদল নেতা গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা