ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৯ দুপুর

আ’লীগ আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার করল সরকার

আ’লীগ আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার করল সরকার, ছবি: সংগৃহীত।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে সরকার। সেসময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে, দুইদিন আগে ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গেলো ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশিরভাগই হয়েছে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ আমলের আরও ১২০২ মামলা প্রত্যাহার করল সরকার

জয়পুরহাটে কৃষকের জমির সরিষা কেটে নেয়া সেই যুবদল নেতা গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাতে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

নতুন দায়িত্ব পেয়ে যা বললেন সারজিস

ডাকসুর নিন্দা: সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা