ভিডিও রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১৩ দুপুর

শিরোপা লড়াইয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

শিরোপা লড়াইয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা যোগ করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র দুই পয়েন্টে।

ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নায়ক ছিলেন ২০ বছর বয়সী নিকো ও’রাইলি। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পেপ গার্দিওলার দল। তার ফলও আসে দ্রুত। ম্যাচের ১৪তম দূরপাল্লার দুর্দান্ত শটে জাল কাঁপান ও’রাইলি। গোলটি সিটির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে নিউক্যাসল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে। ২২তম মিনিটে লুইস হলের শট ডিফ্লেকশন হয়ে জালে ঢুকে গেলে সমতায় ফেরে অতিথিরা; কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি সেই সমতা। কিছুক্ষণ পর (২৭তম মিনিটে) কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ও’রাইলি, আবারও এগিয়ে যায় সিটি। বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধে বলের দখল বেশিরভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখে ম্যানসিটি। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। অন্যদিকে নিউক্যাসলও চেষ্টা চালিয়ে যায় সমতায় ফেরার। যোগ করা সময়ে হার্ভে বার্নসের জোরালো শট প্রায় জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ ফিঙ্গারটিপ সেভ করে দলকে রক্ষা করেন। মাঝ সপ্তাহে আর্সেনালের অপ্রত্যাশিত ড্র শিরোপা লড়াইকে আরও জমিয়ে তোলে। সেই সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় সিটি।

আরও পড়ুন

শেষ বাঁশি বাজার পর সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাসের পাশাপাশি ছিল স্বস্তির ছাপও। শিরোপা দৌড়ের চাপ যে ক্রমেই বাড়ছে, তা স্পষ্ট ছিল পুরো ম্যাচজুড়ে। এই জয়ে পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র দুই পয়েন্টে নামিয়ে আনলো, ফলে শিরোপা লড়াই এখন আরও তীব্র ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা লড়াইয়ে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

বেকারত্বের দহন ও সম্ভাবনার নবদিগন্ত

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ হামলা

দ্রব্যমূল্যের বৃদ্ধিতে নতুন সরকারের চ্যালেঞ্জ

মৌসুমের প্রথম ম্যাচেই বড় হার মেসির মিয়ামির

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি