ভিডিও শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৬ রাত

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন সামিরা খান মাহি

সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : এবার অভিনয় থেকে সাময়িক বিরতির কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি নিজেই এ কথা জানান।


পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

তবে এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন এমনটাও জানিয়েছেন তিনি। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন


হঠাৎ এ সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্যই হয়তো এই বিরতি।

এদিকে বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয় থেকে ‘বিরতি’ নিলেন সামিরা খান মাহি

আনসার একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ উদ্বোধন

রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

৯ম পে-স্কেল বাস্তবায়নে আল্টিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা

ফেসবুকে হাসনাতের ইনকিলাব জিন্দাবাদ স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল