গাইবান্ধায় শহিদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান আ’ লীগের দুই নেতা আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার গাইবান্ধা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার সময় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১২ থেকে ১৪ জনের একটি দল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত একটি মিছিল বের করে। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং ধাওয়া করে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তবে মিছিলে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জননিরাপত্তা এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হতে পারে।
আরও পড়ুনউল্লেখ্য, মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রতি বছরের মতো এদিন ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের ফাঁকে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1771679930.jpg)

