ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ দুপুর

জয়পুরহাটের বাগজানাতে হলুদের বাম্পার ফলন

জয়পুরহাটের বাগজানাতে হলুদের বাম্পার ফলন। ছবি : দৈনিক করতোয়া

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: বাগজানাতে হলুদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বাগজানা ইউনিয়নের সর্বত্রই এই হলুদের চাষাবাদ চোখে পড়ে। খরচ কম, লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনিসহ অনেক জাতের হলুদ চাষ করেছেন।

এদিকে পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারী জেলায় ব্যপাকভাবে হলুদের চাষাবাদ হলেও বর্তমানে পাঁচবিবি উপজেলায় দিন দিন  এ ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের চাষি সুভাষ চন্দ্র মহন্ত বলেন, এ বছর ১০ কাঠা জমিতে মরিচবাটি হলুদ চাষ করেছি এবং ৫০মণ হলুদের উৎপাদন হয়েছে।

প্রতিমণ ১৩০০ টাকা দরে পাঁচবিবি বাজারে বিক্রি করেছি। অন্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম ও রোগবালাই কম। এছাড়া শ্রমিক খরচ কম, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না এ কারনে লাভ ভালো হয়েছে। স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকের কাছ থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে নিয়ে বিক্রি করি। দিন দিন এ ফসলের চাষ বাড়ছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন বলেন, এ বছর উপজেলার ১০৫ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন। এতে বিদ্যমান কারকিউমিন রাসায়নিক উপাদানটি স্বতন্ত্র রং ও গন্ধ দেয় এবং রোগ প্রতিরোধ করে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ডিবির অভিযানে ১০ মামলার আসামি গ্রেপ্তার

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী